শিক্ষা মানুষের জীবনকে শ্রীমন্ডিত করে। তাই জীবন ও সমাজকে সুন্দর, সার্থক করতে শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। এই মর্মে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ নাহেরপুর গ্রামের প্রত্যন্ত দরিদ্র এলাকায় ৩নং জোরারগঞ্জ, ৫নং ওচমানপুর ও ৪নং ধুম এই ৩টি ইউনিয়নের সংযোগস্থলে নিভৃত পল্লী কোণে এই শিক্ষায় অনগ্রসর এলাকায় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, সমাজ সেবক, গরীব দুঃখী, শ্রমিক, কৃষক ও মেহনতী মানুষের ঐকান্তিক ও সার্বিক প্রচেষ্টায় ১৯৮৪ সনে নাহেরপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় দিন দিন শিক্ষার হার বেড়েই চলছে। এলাকা ও ক্রমান্বয়ে উন্নতির শিখরে আরোহন করছে। বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৬০০ শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করছে। বিদ্যালয়ে ১২ জন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও সুদক্ষ পরিচালনা পর্ষদ দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল প্রতি বছরই সন্তোষজনক। বর্তমানে সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটি, গৃহায়ন গণপূর্ত মন্ত্রনালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি সাহেবের অবদানে বিদ্যালয়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১তলা ভবন নির্মাণ করা হয়েছে। অচিরে তাহা উর্ধ্বমুখী ৪তলা ভবন সম্প্রসারণ হবে। অদুর ভবিষ্যতে আরো সরকারী সহায়তা পেলে বিদ্যালয়টির অবকাঠামোগত সকল সমস্যা দূর হবে। আমিও এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। সেই হিসেবে এই ব্যপারে মাননীয়, স্থানীয় এমপি মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতার প্রাপ্তির আশা করছি।
বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র/ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক মঙ্গল কামনা করছি।
পরিশেষে আমি নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
সভাপতি
পরিচালনা পর্ষদ
নাহেরপুর উচ্চ বিদ্যালয়
মীরসরাই, চট্টগ্রাম।