শিক্ষা মানুষ, সমাজ ও সংসারকে শুধু শ্রীমন্ডিত করেনা। একমাত্র শিক্ষাই কাঙ্খিত ও উন্নয়নশীল জীবনের একমাত্র পাথেয়। শিক্ষা আত্নোন্নতির শুধু পাথেয় নহে। শিক্ষা দেয় নাগরিক দায়িত্ব, দেশপ্রেম, পরোহিত ব্রতের মন্ত্রনা। গ্রামের সন্তানদের উচ্চশিক্ষার সোপান তুলে দিতে এলাকাবাসী সকলের ঐকান্তিক ইচ্ছা ও প্রেরণায় চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার সর্বউত্তর পশ্চিমে ০৪নং ধুম ইউনিয়নের অন্তর্গত নারী শিক্ষায় অনগ্রসর ও পশ্চাৎপদ নিভৃত পল্লীকোন ৩টি ইউনিয়নের সংযোগস্থল দক্ষিন নাহেরপর গ্রামে একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যেগ দীর্ঘ দিনের। ১৯৭২ ইং সনে নরওয়েজিয়ান রিলিফ সংস্থা কর্তৃক কুটর শিল্প স্থাপনের জন্য জাহানার বেগম চৌধুরানীর দানকৃত শিল্প গৃহে এলাকাবাসী ও চৌধুরী বাড়ীর ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেষ্টায় ১৯৮৪ ইং সনে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদ্যালয়ের জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রতিবছরই সন্তোষজনক। ফলাফলে সাফল্য ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষাদানে এই বিদ্যালয়টি ভবিষ্যতে আরো গুরুত্ব ভূমিকা রাখবে এই কামনা করি।
পরিশেষে এই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কমিটির সদস্যবৃন্দ ও অভিবাবকবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করছি।
আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য লাভ করুক এই প্রার্থনা করছি।
কামাল উদ্দিন চৌধুরী
প্রতিষ্ঠাতা
নাহেরপুর উচ্চ বিদ্যালয়
মীরসরাই, চট্টগ্রাম।