PRINCIPAL MESSAGE

=== প্রধান শিক্ষকের বাণী ====               

মানুষ সামাজিক জীব। সমাজ ও সভ্যতার অগ্রযাত্রায় শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ও সভ্যতার বিকাশে জ্ঞানের প্রদীপ জ্বালানোর এই প্রয়াসে ১৯৮৪ ইং সনে নাহেরপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এলাকার শিক্ষার হার বৃদ্ধি তথা নারী শিক্ষায় প্রসার ঘটছে। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৫০০ শত ছাত্র-ছাত্রী নিয়মিত লেখাপড়া করছে। বিদ্যালয়ে ১০ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা ও সুদক্ষ পরিচালনা পর্ষদ দ্বারা সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের জে.এস. সি ও এস.এস. সি পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। 

সরকারী পৃষ্ঠপোষকতা পেলে বিদ্যালয়টি আধুনিক ও মীরসরাই উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীট হিসাবে শিক্ষাক্ষেত্রে প্রসংশনীয় ও উল্লেখযোগ্য অবদান রেখে জ্ঞানের আলোকবর্তিকা দ্রুত গতিতে সর্বত্রই প্রজ্জলিত করার এই ক্ষুদ্র প্রয়াস আরো প্রসারিত হউক সর্বান্তকরনে এই কামনা করছি। 

ধন্যবাদ- 

মোহাম্মদ নুরুল হক

প্রধান শিক্ষক/সচিব

নাহেরপুর উচ্চ বিদ্যালয়

ডাকঘর- মহাজনহাট(4326), থানা- জোরারগঞ্জ, 

উপজেলা- মীরসরাই, জেলা- চট্টগ্রাম।